مولد النبي ﷺ
আমুল ফিল বা হাতির বছরে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার বনু হাশিম গোত্রে নবী মুহাম্মদ ﷺ জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করায় তিনি ইয়াতিম অবস্থায় জন্ম নেন এবং দুধমাতা হালিমা সাদিয়ার কাছে শৈশব কাটান।