بيعة العقبة الأولى
হজের মৌসুমে মদিনার (ইয়াসরিব) বারোজন ব্যক্তি মিনার আকাবায় নবীজির ﷺ হাতে ইসলামের শপথ নেন। তাঁদের সাথে কুরআন ও দ্বীন শেখানোর জন্য মুসআব ইবনে উমাইর (রা)-কে প্রথম দূত হিসেবে মদিনায় পাঠানো হয়।