الزواج من عائشة رضي الله عنها
আবু বকর (রা)-এর কন্যা আয়েশা (রা)-এর সাথে নবীজির ﷺ বিবাহের আকদ মক্কায় হয় এবং হিজরতের পর শাওয়াল মাসে মদিনায় তিনি নবীগৃহে আসেন। তিনি উম্মতের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ এবং দুই হাজারের বেশি হাদিসের বর্ণনাকারী।