الزواج من حفصة رضي الله عنها
উমর (রা)-এর কন্যা ও বদরি সাহাবি খুনাইস (রা)-এর বিধবা স্ত্রী হাফসা (রা)-কে নবীজি ﷺ বিবাহ করেন। পরবর্তীকালে আবু বকর (রা)-এর যুগে সংকলিত কুরআনের মূল পাণ্ডুলিপি তাঁর কাছেই সংরক্ষিত ছিল।