انشقاق القمر
মক্কার মুশরিকদের মুজিজা দেখানোর দাবির জবাবে নবীজির ﷺ ইশারায় চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে যায়। সূরা কামারের শুরুতে এ মহান নিদর্শনের উল্লেখ রয়েছে, তবুও অস্বীকারকারীরা একে জাদু বলে উড়িয়ে দেয়।